1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্বঃ শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- খুলনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্বঃ শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- খুলনা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি সাজেকে বেড়াতে এসেছিলেন সড়কপথে। তবে তাকে বেড়ানো শেষে ফিরতে হলো উড়াল পথে নিথর দেহ হয়ে। রাঙামাটির সাজেকের শিজকছড়ায় জীপ গাড়ি (চাঁদের গাড়ি) দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে রিংকির (২৩)। তার মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় নিজ গ্রামে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ গাইবান্ধায় পাঠানো হয়। এসময় সার্বিক সহযোগিতা প্রদান করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা। মরদেহ প্রেরণকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায়, খাগড়াছড়ি রিজিয়নের জিটু মেজর কাজী মোস্তফা আরেফিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে সাজেক পর্যটন কেন্দ্র থেকে (চাঁদের গাড়ি) জীপ গাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন রিংকি। একই গাড়িতে থাকা তার সহপাঠী ১২ জন আহত হন। রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর