1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাধারণ জনগণের কথা বিবেচনায় কাজ করুন” — জেলা প্রশাসক মুফিদুল আলম

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৫ বার পঠিত

সাধারণ জনগণের কথা বিবেচনায় কাজ করুন” — জেলা প্রশাসক মুফিদুল আলম

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশকে ভালো রাখতে হবে”— এমন বার্তা দিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম সকল সরকারি কর্মকর্তাকে সাধারণ জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২২ জুন ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা প্রত্যেকেই এক একটি দপ্তরের প্রধান। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলভাবে কাজ করি, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে, উন্নয়ন ত্বরান্বিত হবে।”

সভায় তিনি যানজট নিরসনে দ্রুত রাস্তা মেরামত ও অবৈধ দোকান উচ্ছেদের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবিলায় লার্ভিসাইড প্রয়োগ এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে সিটি কর্পোরেশনকে তাগিদ দেন তিনি।

উঁচু অনুমতিবিহীন ভবন শনাক্তে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে।

সড়ক ও জনপথ বিভাগকে হাইওয়েতে গতিরোধক স্থাপন এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা যেমন তারাকান্দা ও ফুলপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে বলেন তিনি।

শিক্ষা অধিদপ্তরকে বিতর্কিত নামবিশিষ্ট বিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর ইউকেলিপ্টাস ও আকাশমণি গাছ অপসারণে সরকারি প্রণোদনার তথ্য তুলে ধরেন।

সভায় আরও বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্প ও কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং জেলা প্রশাসক সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর