1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাভারে কুড়িয়ে পাওয়া শিশুর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পঠিত

সাভারে কুড়িয়ে পাওয়া শিশুর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা

মনির মন্ডল,মোঃ সাভারঃ

সাভারের বংশী নদীর পারের ময়লার ভাগার থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন বিএনপির নেতৃবৃন্দরা।

বুধবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে দেখতে জান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।

এ সময় মানবিক ডাকে সাড়া দিয়ে কুড়িয়ে পাওয়া এই শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন খোরশেদ আলম।

খোরশেদ আলম জানান,আমরা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ শিশুটির পাশে দাঁড়ানোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছি। পাশাপাশি শিশুটির হৃদপিন্ডে অস্ত্রপাচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

গত ২০ ফেব্রুয়ারী সাভারের বংশী নদীর পারের ময়লার ভাগার থেকে কুড়িয়ে পাওয়া দুই মাসের অসুস্থ এক মেয়ে শিশুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় এক বৃদ্ধা কামরুন্নাহার ।

সেখানে এই হতভাগা শিশুর চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকরা ওই শিশুকে পরীক্ষা- নিরীক্ষা করে দেখেন তার হৃদপিন্ডে ছিদ্র রয়েছে। আর এ চিকিৎসা খুবই ব্যয়বহুল বলে হাসপাতালেই পড়ে ছিল শিশুটি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও নাজিমুদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর