1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাভারে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিকের

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

সাভারে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিকের

মোঃ মনির মন্ডল,সাভারঃ

সাভারে কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন সোলাইমান হোসাইন (২২) নামের এক যুবক। এ ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার খোঁজ মিলেনি। চরম উৎকণ্ঠায় দিন পার করছে পরিবার।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে নিজের কর্মস্থল আল-মুসলিম গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় নিখোঁজ হন তিনি।

নিখোঁজ সোলাইমানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে। তার বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী এবং চাচা হামিদুল ইসলাম আল‌ মুসলিম গার্মেন্টসের এজিএম।

সাভার পৌরসভার গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন সোলাইমান। নিখোঁজের দিন শনিবার দুপুরে কর্মস্থল থেকে দুপুরের খাবারে জন্য বের হন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সোলায়মানের চাচা আল মুসলিম গার্মেন্টসের এজিএম হামিদুল ইসলাম জানান, নিখোঁজের দিন সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে আসে সোলাইমান। দুপুরের খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি। রাতেও বাসায় না ফেরায় মোবাইলে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে তার সন্ধান চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৫৫) করেছি।

তিনি আরও জানান, নিখোঁজ সোলাইমানের কোনো আর্থিক লেনদেন-সংক্রান্ত জটিলতা, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। এমনকি তার কর্মস্থলে কারো সাথেও কোনো বিরোধ ছিল না।

সোলাইমানের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা নেই। কারো সাথে ঝামেলাও নেই। তার নিখোঁজের ঘটনায় খুব দুশ্চিন্তায় আছি। আমি শুধু চাই সে নিরাপদে পরিবারে ফিরে আসুক।

এবিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, অনুসন্ধানে এখন পর্যন্ত নিখোঁজের পেছনের কোন সূত্র পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর