1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাভারে যুবককে কুপিয়ে হত্যা কররেছে দুর্বৃত্তরা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পঠিত

সাভারে যুবককে কুপিয়ে হত্যা কররেছে দুর্বৃত্তরা

সাভারঃ সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা কররেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে সাভার পুলিশ।

নিহত সারুখ হাসান রাসেল (২২) কুড়িগ্রামের নাগেশ্বরীর শহীদ আলীর ছেলে।

ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে একটি রক্তাক্ত লাশ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে সেগুলো ছুরির আঘাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার (এসআই) মোহাম্মদ আব্দুস ছামাদ মল্লিক বলেন, সাভারের শোভাপুর মেসে থেকে তিনি চাকরি করতেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে, স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর