1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাভারে হানী ট্রাপের শিকার ভিকটিমকে উদ্ধার, নারীসহ ৪ জন গ্রেফতার 

সাভারে হানী ট্রাপের শিকার ভিকটিমকে উদ্ধার, নারীসহ ৪ জন গ্রেফতার 
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

সাভারে হানী ট্রাপের শিকার ভিকটিমকে উদ্ধার, নারীসহ ৪ জন গ্রেফতার 

সাভারঃ গতকাল বিকেলে পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো: মেহেদী হাসানকে হানি ট্রাপে ফেলে একটি অপহরণকারী চক্রের সদস্যরা। ঢাকা আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তার উপর তাকে অপহরণ করা হয়।

অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমকে আটকে রেখে তার মাধ্যমে তার পরিবারের নিকট হতে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। 

গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের জয়নাল এর ছেলে শরিফুল (২৫), একই থানা জেলার হাকিমের ছেলে জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার গ্রামের বজলুর মিয়ার ছেলে কাউসার হোসেন কনক (২০)।

মোঃ জয়নাল (২৫) পিতা-মোঃ আঃ হাকিম, সাং-২নং সতাং, থানা-পীরগাছা, জেলা-রংপুর, সকাল আনমনা (১৯) পিতা-আঃ রাজ্জাক,  সাং-দত্তপাড়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ও মোঃ কাওসার হোসেন কনক (২০)  পিতা-মোঃ বজলুর মিয়া, সাং-নাইরোন খোলা বাজার, থানা-নকলা, জেলা-শেরপুর।

বিষয়টি ভিকটিমের পরিবার জানায়, ৯৯৯ এর মাধ্যমে সাভার মডেল থানাকে জানালে সাভার মডেল থানার একটি টিম উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন। উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘন্টা অভিযান পরিচালনা করে ইং ০৩/১০/২০২৫ তারিখ দুপুর  ০১.৩০ সময় সাভার মডেল থানাধীন জামশিং এলাকা থেকে ভিকটিম মেহেদী হাসানকে উদ্ধার করেন এবং উক্ত হানী ট্র্যাপের ঘটনায় নারী সদস্যসহ মোট ০৪ জন অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্যদের নিকট হতে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, এরা একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্র দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে হানি ট্র্যাপ সহ বিভিন্নভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিলো।এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর