1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সামনের নির্বাচনকে নিয়ে কিছু রাজনৈতিক দল চক্রান্ত করছে……….আফাজ উদ্দিন

শাহজালাল সুমন.উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

সামনের নির্বাচনকে নিয়ে কিছু রাজনৈতিক দল চক্রান্ত করছে……….আফাজ উদ্দিন

মোঃ শাহজালাল সুমন
: ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন বলেছেন,২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ায় দেশ একটি সুন্দর পরিবেশ ফিরে পেয়েছে। বর্তমানে কিছু রাজনৈতিক দল আগামী নির্বাচনকে ঘিরে নানাভাবে চক্রান্ত করছে, যাতে নির্বাচন সঠিকভাবে না হয়। রবিবার রাতে রাজধানীর উত্তরখান ৫০ নম্বর ওয়ার্ডে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
আফাজউদ্দিন আরো বলেন বর্তমানে দেশের জন্য একটি নির্বাচিত সরকার খুবই জরুরি। নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেক এলাকায় একজন করে নির্বাচিত প্রতিনিধি থাকলে এলাকার কাজ ও উন্নয়ন এগিয়ে যাবে তাই আগামী নির্বাচনে আমি ঢাকা-১৮ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি যেন ঢাকা-১৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি এই দোয়া চাই।
আফাজ উদ্দিন আরও বলেন দক্ষিণখান এলাকার শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করে এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হবে, যেখানে প্রতি শুক্রবার বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হবে।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে দক্ষিণ খান এলাকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে পাঁচ শতাধিক রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। খাবার ভিতরন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন মোবারক, সাবেক সাংগঠনিক সম্পাদক, দক্ষিণখান থানা যুবদল খোকন সরকার,দক্ষিনখান থানা বিএনপি নেতাশাহাদাত হোসেন দিপন, সাবেক সহ-সভাপতি, দক্ষিণখান থানা যুবদল মেহেদী হাসান বরকত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দক্ষিণখান থানা যুবদল ইমরান মীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৪৮ নং ওয়ার্ড যুবদল দক্ষিনখান থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর