1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সিনেটে কারিশমা মনজুরের সমর্থনে ব্রঙ্কসে ফাউন্ড রেইজিং অনুষ্ঠিত

হাকিকুল আসন্ন যুক্তরাষ্ট্র
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

সিনেটে কারিশমা মনজুরের সমর্থনে ব্রঙ্কসে ফাউন্ড রেইজিং অনুষ্ঠিত
হাকিকুল আসন্ন যুক্তরাষ্ট্র

সিনেট নির্বাচনে প্রার্থী কারিশমা মনজুরের সমর্থনে ব্রংকসে এক ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। নিউ হ্যাম্পশেয়ার অঙ্গরাজ্য থেকে সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বাংলাদেশি-আমেরিকান কারিশমা মনজুরকে প্রথমে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ নিতে হবে। প্রাইমারিতে তাঁর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন নিজ দলের ক্রিস্টোফার পাপ্পাস, যিনি বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য।খবর আইবিএননিউজ ।

কারিশমা মনজুর একজন মেডিক্যাল সায়েন্টিস্ট ও নন-প্রফিট সংগঠনের নেতা। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই প্রার্থীর মধ্যে যিনি বিজয়ী হবেন, তিনিই সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হবেন এবং সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেমোক্র্যাটিক দলের সিনেটর জিন শাহীন অবসর গ্রহণ করায় শূন্য হওয়া এই আসনে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে মংগলবার,৩ নভেম্বর ২০২৬।

গত ৭ ফেব্রুয়ারি শনিবার নিউইয়র্কের ব্রংকসের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে হাসান চাইনিজ রেস্টুরেন্টে কারিশমা মনজুরের সমর্থনে এ ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়। আয়োজক ছিলেন কমিউনিটি লিডার এমএন মজুমদার, আব্দুল চৌধুরী জাকি, আহাদ আলী (সিপিএ) এবং অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান। সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএন মজুমদার ও এ. ইসলাম মামুন। অনুষ্ঠানে কারিশমা মনজুরের সাফল্য কামনা করে বক্তব্য দেন মেয়র খায়রুল্লাহ, আহাদ আলী (সিপিএ), জাকির চৌধুরী (সিপিএ), আব্দুল চৌধুরী জাকি, নজরুল ইসলাম, ডিটেকটিভ মাসুদ রহমান, মোহাম্মদ আলী, শাহ আলম, আলাউদ্দীন, নজরুল ভূইঁয়া, আহাদ হোসেন, ফাহমিদা চৌধুরী, রোকসানা মজুমদার, রেজাউল করিম, শেখ জামাল হোসেন, সুমন মিয়া, কামাল উদ্দীন, নবী হোসেন প্রধান ও তারেক ভূইঁয়া। বক্তারা বলেন, কারিশমা মনজুর নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম বাংলাদেশি-আমেরিকান সদস্য। এর মাধ্যমে ঐ অঞ্চলের অভিবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি কংগ্রেসে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য তাঁরা সবাইকে তাঁর প্রচারণায় সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর