1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সিম্পা হত্যা: দুই মাস পর স্বামী-শ্বশুর গেফতার

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সিম্পা হত্যা: দুই মাস পর স্বামী-শ্বশুর গেফতার

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ সিম্পা আক্তার (২২) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি স্বামী মোঃমফিজুল ইসলাম (২৭) ও শ্বশুর আব্দুল হাই (৫৫)কে প্রায় দুই মাস পর সুনামগঞ্জের তাহিরপুর থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী (কান্দাপাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর থানার এসআই মোঃ আজিজুর রহমানসহ একটি দল গত ৫ জুলাই র‍্যাব-৯, সিপিসি-৩, সিলেটের সহযোগিতায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বাধাঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে স্বামী মফিজুল ইসলাম ও শ্বশুর আব্দুল হাইকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (৬ জুলাই) ভোরে তাদের ফুলপুর থানায় নিয়ে আসা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সিম্পা আক্তারের সঙ্গে মফিজুল ইসলামের বিয়ে হয়। গত ৯ মে রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সিম্পাকে মারধর করা হয়। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বিরোধের জেরে বাঁশ, খুঁটি ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে সিম্পার মৃত্যু হলে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করার উদ্দেশ্যে তার মরদেহ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
পরে মরদেহ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা মোঃনায়েব আলী বাদী হয়ে স্বামী, শ্বশুরসহ অভিযুক্তদের বিরুদ্ধে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন , সিম্পা হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর