1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

স্কুলের মধ্যখানে সড়ক নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ দিলেন ইউএনও

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত

স্কুলের মধ্যখানে সড়ক নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ দিলেন ইউএনও

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় ফুলকুড়ি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের নিজস্ব জমির উপর দিয়ে জোরপূর্বক গভীর রাতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সড়কের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে স্কুল কর্তৃপক্ষ বাধা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদকে ইট দিয়ে আঘাত করে আহত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলকুড়ি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন এলাকায় একটি রাস্তা তৈরির কাজ চলছে। অভিযোগ উঠেছে যে এই রাস্তাটি স্কুলের নিজস্ব সম্পত্তির উপর দিয়ে, স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছে। স্কুলের মালিক মামুনুর রশিদ এবং অন্যান্য ব্যক্তিরা এই অন্যায় কাজের প্রতিবাদ জানালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা রাস্তার কাজে ব্যবহৃত ইট দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এই ঘটনায় মামুন গুরুতর আহত হয় এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়।

ফুলকুড়ি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষমতার অপব্যবহার করে এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কুলের সম্পত্তি ধ্বংস করছে। এতে স্কুলের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, স্কুল কর্তৃপক্ষ অবিলম্বে এই জোরপূর্বক রাস্তা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছি ও প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে স্কুলের সম্পত্তি রক্ষা করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

কুমিলার বি-পাড়া উপজেলার নির্বাহী অফিসার জাহান বলেন, রাতের আধারে রাস্তার কাজ কেন করা হবে। আমি আপনাদেরকে এতটুকু শিউর দিচ্ছি এ রাস্তার কাজ করতে পারবেনা। দুই পক্ষের সাথে কথা বলে যদি সমাধান হয়, তাহলে রাস্তার কাজ করার অনুমতি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর