1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবীতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবীতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন

আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  পাবলিক প্রসিডিউটর পিপি অ্যাডভোকেট  আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট মির্জা আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বারী,  অ্যাডভোকেট আকবর আলী, অ্যাডভোকেট আব্দুল হান্নান বাবুল, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট ইয়াসিনুল  ইসলাম দুলাল, আহসান হাবিব, অ্যাডভোকেট নূর ইসলাম

প্রমুখ বক্তব্য রাখেন।

স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় না থাকার কারণে বিচারকরা স্বাধীনভাবে নিরপেক্ষ বিচার করতে পারছেন না। এতে ন্যায়সঙ্গত ও সুষ্ঠু বিচার ব্যবস্থা বাধাগ্রস্থ হচ্ছে বলে জানান আইনজীবীরা।

বক্তারা বলেন, ২০০৭ সালে জুডিসিয়াল সেপারেশন হয়েছে। কিন্তু আলাদা কোনো সচিবালয় হয়নি। জুডিসিয়াল সেপারেশন হলেও আমরা সেটার ফল ভোগ করতে পারছি না। নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ থাকার কারণে তারা নগ্ন হস্তক্ষেপ করছে। পৃথক সচিবালয় না থাকার কারণে আমাদের বিচারকগণও স্বাধীনভাবে তাদের বিচার কার্য সম্পাদন করতে পারছেন না এবং  সাধারণ জনগণ অনেক সময় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে । তাই স্বাধীন ও সঠিকভাবে রায় দিতে তারা পারছেন না।

কামাল উদ্দিন

পঞ্চগড়

১৫/৭/২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর