1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

হাদীকে গুলি করার প্রতিবাদে রাজিবপুরে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর (কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

হাদীকে গুলি করার প্রতিবাদে রাজিবপুরে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর (কুড়িগ্রাম)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা বিএনপি ও অংঙ্গ সংঘটনের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, তাতিদল ও মহিলাদলের উদ্যোগে দলীয় কার্যলয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যলয় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সন্মানিত সদস্য সচিব আব্দুল হাই সরকার , কুড়িগ্রাম চার আসনের ধানের শীষ প্রার্থীর বড় ছেলে ডা. মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফাসহ অনন্যরা।

বিক্ষোভ সমাবেশ আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওমর আলী ব্যাপারী, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মন্ডল, সদস্য আলমাছ হোসেন, রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন, সদস্য সচিব মিজানুর রহমান লিমন, যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সদস্য সচিব আকিব মাহমুদ সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের রাজনৈতিক মাঠে গুলির মতো ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

আয়োজকরা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন নয়— গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর