1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

হাসনাত আবদুল্লাহকে ৭ দিনের আল্টিমেটাম দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার রেজভী

মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

হাসনাত আবদুল্লাহকে ৭ দিনের আল্টিমেটাম দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার রেজভী

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে এন সি পি’র দক্ষিণের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ’কে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বারের) সাবেক সাংসদ মনজুরুল আহসান মুন্সি’র ছেলে বিএনপি নেতা ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।

“আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে” এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ’র এমন বক্তব্যের  প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেবিদ্বার নিউ মার্কেট চত্তরে এসে শেষ হয়। এসময় উত্তর জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী দাবি করেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্তৃক বেধে দেয়া ১ সপ্তাহের মধ্যে হাসনাত আবদুল্লাহ’র বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি- নজরুল ইসলাম,  কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি- সুফিয়া বেগম সহ বিএনপিও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর