1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে- শাকিল উজ্জামান

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে- শাকিল উজ্জামান

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি নব্য চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারছে না। তারা আতঙ্কে দিন পারি দিচ্ছে। নব্য চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে বলেছিলো, আওয়ামী লীগের ৯০% পড়ে গেছে আর ১০% ধাক্কা দেন। আপনারাই সেই ১০% ধাক্কা দিয়েছিলেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক। এই নুর কোন সময়ে আপোষ করে নাই, ভবিষ্যতেও আপোষ করবে না।
তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের নেতৃত্বে চাঁদাবাজ, দূর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা ছাত্র, শ্রমিক জনতাকে সাথে নিয়ে গণআন্দোলন শুরু করছি। গণঅধিকার পরিষদ আগামীতে ৩০০ আসনে প্রার্থী দিবে। সেই লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করছে। পাড়া মহল্লায় প্রত্যেকটা অলিগলিতে গণঅধিকার পরিষদের বার্তা ছড়িয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গোপালপুর উপজেলা সভাপতি মোঃ নসিম উদ্দিন, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মোঃ নবাব আলী, ছাত্র অধিকারী পরিষদের জেলা সিনিয়র সহ সভাপতি মোঃ সজিব হোসেন, জেলা সহ-সভাপতি মোঃ রেজাউল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সহ জলবায়ু বিষয়ক সম্পাদক এস এম সিহাব, ছাত্র অধিকার পরিষদের গোপালপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ, রাজনীতি পাঠচক্র সম্পাদক মোঃ হামিদুর রহমান বাপ্পী, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল হোসেন, শামছুল হক সুজন প্রমূখ।

আব্দুল লতিফ
টাঙ্গাইল
তারিখ – ১২/০৬/২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর