1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে ৩ বাংলাদেশি জয়ী -চূড়ান্ত নির্বাচন ৪ নভেম্বর

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে ৩ বাংলাদেশি জয়ী -চূড়ান্ত নির্বাচন ৪ নভেম্বর।

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য মিশিগানের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন ।খবর আইবিএননিউজ।
মেয়র পদে মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাইম চৌধুরী প্রাইমারি নির্বাচনে জয়ী হন।
নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত ৫ আগস্ট, যেখানে হ্যামট্রামিকবাসী তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে প্রাথমিক রায় দেন। মেয়র প্রার্থী মুহিত মাহমুদ ১,০৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন। যদিও তার প্রতিদ্বন্দ্বী এডাম আল হারভি পেয়েছেন ১,৯৩১ ভোট।
এছাড়া মেয়র পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে খান হোসাইন ৪৭০ ভোট ও মিস্টার বাংলাদেশ পেয়েছেন ১০২ ভোট।
কাউন্সিলম্যান পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন আবু মুসা, যিনি পেয়েছেন ১,১২৯ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি প্রার্থী নাইম চৌধুরী, তার প্রাপ্ত ভোট ১,০৫৩।
আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে হ্যামট্রামিক সিটির চূড়ান্ত নির্বাচন। সেখানে বিজয়ী প্রার্থীরা সাধারণ নির্বাচনের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এই নির্বাচন নিয়ে কমিউনিটির প্রত্যাশা এখন আরও বেশি।

এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইউসুফ সাঈদ পেয়েছেন ৯০৯ ভোট, মোতাহার ফাদেল ৯০০, আব্দুল মালিক কাসেম ৮১৪, লুকমান সালেহ ৮১২, ডিয়ানি এলিজাবেদ ফ্রাকন ৭৫১, জোসেফ এ স্ট্রাজাল্কা ৭২৩, রেজাউল চৌধুরী ৬৫৪, রাস গর্ডন ৬৩৫, খালিদ আল কাসিমী ৪০৭ এবং মাহফুজুর রহমান পেয়েছেন ২২৩ ভোট।
নির্বাচন ঘিরে হ্যামট্রামিকের বাংলাদেশি কমিউনিটিতে ছিল উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় সামাজিক সংগঠনগুলো নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নেয় এবং প্রার্থীদের জন্য সমর্থন আদায়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে এই বিজয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কমিউনিটির অনেকেই মনে করেন, এই বিজয়ের মাধ্যমে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর