1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে তুরাগ থানা বিএনপির শ্রদ্ধা নিবেদন

মোঃ সোহাগ মিয়া ঢাকা 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে তুরাগ থানা বিএনপির শ্রদ্ধা নিবেদন

মোঃ সোহাগ মিয়া ঢাকা

— বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার ১ সেপ্টেম্বর সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী *মোঃ আব্দুল আলী*। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আব্দুল আলী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই বিএনপির মূল শক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমরা জিয়ার আদর্শ বুকে ধারণ করে মাঠে কাজ করে যাচ্ছি। তুরাগবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য।”

এসময় তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে মাজার এলাকায় সংক্ষিপ্ত মিছিলও করেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিবছর দিবসটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর