1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

১৭ বছরের অবহেলার অবসান চায় ৫৩ নম্বর ওয়ার্ডবাসী, নলভোগ-ধরঙ্গরটেক সড়ক সংস্কারের দাবিতে জোরালো উদ্যোগ 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

১৭ বছরের অবহেলার অবসান চায় ৫৩ নম্বর ওয়ার্ডবাসী, নলভোগ-ধরঙ্গরটেক সড়ক সংস্কারের দাবিতে জোরালো উদ্যোগ

মোঃ সোহাগ মিয়া উত্তরা

দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের নলভোগ-ধরঙ্গরটেক সংযোগ সড়কটি এবার আলোর মুখ দেখতে পারে। রূপসী বাংলা মোড় থেকে আকিজ ফাউন্ডেশন স্কুল পর্যন্ত ২ নম্বর সড়কটি এখনও কাঁচা থাকায় প্রতি বছর বর্ষায় হাজারো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদা ও জলাবদ্ধতায় একাকার হয়ে যায়। ফলে আশপাশের প্রায় ৩ হাজার বাসিন্দা এবং এলাকার স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অ্যাম্বুলেন্স, রিকশা এমনকি পায়ে হেঁটে চলাচলও দুরূহ হয়ে পড়ে।

এলাকাবাসীর এই দীর্ঘদিনের কষ্টের কথা শুনে মাঠে নেমেছেন তুরাগ থানা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া ব্যাপারী। তিনি জানান, সমস্যার দ্রুত সমাধানে ইতোমধ্যেই ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জাহাঙ্গীর এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেবের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হয়েছে।

হাজী চান মিয়া ব্যাপারী বলেন, “এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি তিন হাজার মানুষের স্বপ্ন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের পথ। ১৭ বছর ধরে এখানে কোনো উন্নয়ন হয়নি। আর অবহেলা চলতে দেওয়া যায় না।”

খুব শিগগিরই তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টনের কাছে সড়কটির ড্রেনেজ ব্যবস্থা এবং দ্রুত সংস্কারের দাবিতে একটি আনুষ্ঠানিক দরখাস্ত জমা
দেবেন বলে জানান

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচনের আগে-পরে অনেক প্রতিশ্রুতি এলেও বাস্তবায়ন হয়নি। এবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগে যেন সড়কটি পাকা হয় এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠে, সেটাই তাদের একমাত্র দাবি।

হাজী মোঃ চান মিয়া ব্যাপারী আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এলাকাবাসীর পাশে থেকে শেষ পর্যন্ত লড়ে যাব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর