1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করে অস্ট্রেলিয়া। এরপর বজ্রপাত ও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়। এটি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মার্নাস লাবুশেনকে ফেরান মোস্তাফিজুর রহমান। মাত্র ২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর অধিনায়ক জশ ইংলিস ও কুপার কনোলি তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন। ইংলিস ১৯ রান করে নাহিদ রানার শিকার হন। কনোলিও ৩৫ রান করে মোসাদ্দেক হোসেনের বলে বোল্ড হন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ক্যামেরন গ্রিন। এছাড়া অ্যালেক্স ক্যারি ৪৭ রান করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে বড় জুটি গড়তে পারেনি সফরকারীরা। বাংলাদেশের হয়ে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নেন। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেনও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানে সাইফ হাসানের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। তানজিদ ৫৪ রান করে বিদায় নেন। এরপর শান্ত ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন। তবে লিটন দাস মাত্র ৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। মধ্য ওভারে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হৃদয় ৩১ রান করলেও চার বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক ছিলেন অনবদ্য। তিনি ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ইনিংসটিতে ছিল দৃষ্টিনন্দন কয়েকটি বাউন্ডারি ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শন। শেষদিকে তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেললে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় ২৮৪ রানে। ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হওয়ার দাবিদার হয়ে ওঠেন মোসাদ্দেক হোসেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর