
২৪ কোটি টাকা ব্যায়ে বগুড়া গাবতলীতে ৭ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন ও উদ্বোধন।
আরাফাত রহমান
স্টাফ রিপোর্টার:বগুড়া গাবতলীর পাঁচমাইল থেকে বালিয়াদিঘী মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন করেছন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, এসডিই রুহুল আজম, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, মহিষাবান ইউপির সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, ঠিকাদারের প্রতিনিধি মশিউর রহমান তারেক, মহিষাবান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, বিএনপি নেতা জহুর আহমেদ টফি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সুমন, উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী মন্ডল, গাবতলী পৌর যুবদলের অন্যতম সদস্য আব্দুল হালিম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরাফাত রহমান, গাবতলী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, যুগ্ম সম্পাদক রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, দপ্তর সম্পাদক দোয়েল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রকি সরকার, আতাউর রহমান খোকন আহবায়ক স্বেচ্ছাসেবক দল মহিষাবান ইউনিয়ন, উজ্জ্বল সরকার সদস্য সচিব মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৪ কোটি টাকা ব্যয়ে কাজটি সম্পন্ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান জুয়েল ইলেকট্রনিক্স প্রোপাইটটার সাজেদুল আলম।
#রাস্তার #কাজের #উদ্বোধন #পাঁচ #মাঈল #গোলাবাড়ি #গাবতলী #বগুড়া #বিএনপি #মোরশেদ #মিন্টন #এনামুল_হোক_নতুন