1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

২৯ জুলাই–৮ আগস্ট, নৈরাজ্যের আশঙ্কা, পুলিশের সর্বাত্মক সতর্কতা জারি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

২৯ জুলাই–৮ আগস্ট, নৈরাজ্যের আশঙ্কা, পুলিশের সর্বাত্মক সতর্কতা জারি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সরকারবিরোধী শক্তিগুলোর সম্ভাব্য নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানকে ঘিরে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক তৎপরতা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৮ জুলাই ২০২৫) ডিএমপি কমিশনারসহ দেশের সব মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশের কাছে এ সংক্রান্ত বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে অপশক্তিগুলো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাতে পারে।

বিশেষ শাখার পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারবিরোধী রাজনৈতিক দল ও তথাকথিত ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার, বিশৃঙ্খলা সৃষ্টি ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার আশঙ্কা করা হচ্ছে।

এসব পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্রতর এবং সব ধরনের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ অভিযান চলবে পুরো ১১ দিনজুড়ে—জরুরি ভিত্তিতে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি মোবাইল পেট্রল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অনলাইন স্কোয়াডের কার্যক্রম নজরে রাখার নির্দেশও রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু ছাত্র ও যুবনেতা মাঠে অনুপস্থিত থাকলেও ভার্চুয়াল জগতে ‘স্কোয়াড’ তৈরি করে অনলাইনে গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশের বাইরে পাচার করা অর্থ ফিরিয়ে এনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। যারা এই ষড়যন্ত্রে জড়িত, দেশে-বিদেশে বসে অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর