1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

৫৩ নং ওয়ার্ডের অবহেলিত দুর্ভোগের রাস্তা পরিদর্শন করলেন ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, দ্রুত সংস্কারের আশ্বাস।

মোঃ সোহাগ মিয়া উত্তরা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

৫৩ নং ওয়ার্ডের অবহেলিত দুর্ভোগের রাস্তা পরিদর্শন করলেন ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, দ্রুত সংস্কারের আশ্বাস।

মোঃ সোহাগ মিয়া উত্তরা প্রতিনিধি,

ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের নয়ানগর-ধরঙ্গারটেক এলাকার দীর্ঘদিনের অবহেলিত ও ভাঙাচোরা রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার সকালে তিনি এলাকায় গিয়ে রাস্তাটির বেহাল দশা নিজ চোখে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন।

 

এলাকাবাসী জানান, নয়ানগর-ধরঙ্গারটেক এর এই প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়, খানাখন্দে ভরা রাস্তায় রিকশা, ভ্যান, অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না। স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এই রাস্তাটির উন্নয়নে কোনো নজর দেওয়া হয়নি।

 

পরিদর্শনকালে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন সড়কটির বর্তমান অবস্থা ঘুরে ঘুরে দেখেন এবং দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর অঞ্চল-৬ ও অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলীবৃন্দ। এমপি মহোদয় নির্বাহী প্রকৌশলীদের দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির প্রাক্কলন তৈরি করে কাজ শুরুর নির্দেশনা দেন।

এ সময় এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। ৫৩ নং ওয়ার্ডের এই রাস্তাটি নিয়ে আমি অবগত আছি। ইনশাআল্লাহ, খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে। আমি ডিএনসিসির ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, তারা দ্রুত ব্যবস্থা নেবেন।”

তিনি আরও বলেন, “ঢাকা-১৮ এর প্রতিটি অবহেলিত এলাকার উন্নয়ন পর্যায়ক্রমে করা হবে। কাউকে আর অবহেলিত থাকতে হবে না।

এমপির এই পরিদর্শনে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলেন, “আমাদের নতুন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন ভাই সত্যিই জনগণের নেতা। তিনি ভোটের আগেই আমাদের রাস্তা দেখতে এসেছেন। আমরা আশাবাদী, এবার আমাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে।”

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর