1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

৫৩ নং ওয়ার্ড নলভোগে উদ্বোধন হলো বিনামূল্যে আলোকিত কুরআন শিক্ষা কেন্দ্র, থাকছেন মহিলা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা

মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

৫৩ নং ওয়ার্ড নলভোগে উদ্বোধন হলো বিনামূল্যে আলোকিত কুরআন শিক্ষা কেন্দ্র, থাকছেন মহিলা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা

মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে

পবিত্র কুরআনের শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজকে কুরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যে ঢাকা-১৮ আসনে শুরু হয়েছে *”আলোকিত কুরআন ২০২৬”* কর্মসূচি।

এই কর্মসূচির আওতায় মহিলা ও শিশুদের জন্য ওয়ার্ড ভিত্তিক *বিনামূল্যে সহজ কুরআন শিক্ষা* দেওয়া হচ্ছে। সম্প্রতি ৫৩ নং ওয়ার্ডের নলভোগ এলাকায় আতিক সাহেবের বাসায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিনামূল্যে সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

এই মহতী উদ্যোগের আয়োজন করেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য *এস এম জাহাঙ্গীর হোসেন*। তিনি নিজে উপস্থিত থেকে কেন্দ্রটি উদ্বোধন করেন এবং শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা-১৮ আসনের প্রত্যেকটা ওয়ার্ডে শিশু ও মহিলারা যেন বিনামূল্যে কুরআন শিখতে পারেন, আমি সেই ব্যবস্থা করবো। আমি চাই, কেউ যেন অর্থের অভাবে কুরআন শিক্ষা থেকে বঞ্চিত না হন।”

তিনি আরও বলেন, “শুধু মহিলা ও শিশুরাই নয়, পুরুষদের জন্যও ওয়ার্ড ভিত্তিক কুরআন শিক্ষা কেন্দ্র চালু করবো। যাতে ছেলেরা ইসলামের আদর্শে চলতে পারে। ছেলেদের মাদক থেকে দূরে রাখতে এই কুরআনের কার্যক্রম চালু রাখবো।”

 

– পবিত্র কুরআনের শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া
– মহিলা ও শিশুদের সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা প্রদান করা
– সমাজকে কুরআনের আলোয় আলোকিত করা
– প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে কুরআন শিক্ষা কেন্দ্র চালু করা
– তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে ইসলামের আলোয় পরিচালিত করা

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত কুরআনের চেয়ারম্যান রাজিয়া সুলতানা, পরিচালক নিজাম তালুকদার, ও তুরাগ থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, বিনামূল্যে মহিলা ও শিশুদের জন্য এমন কুরআন শিক্ষা ব্যবস্থা এলাকার জন্য এক বড় উপকার। বিশেষ করে নারী ও শিশুরা যারা দূরে গিয়ে শিখতে পারতেন না, তারা এখন ঘরের কাছেই সহজে কুরআন শিক্ষা নিতে পারবেন।

অভিভাবকরা বলেন, শিশুরা যাতে সঠিক
ইসলামী আদর্শে বড় হতে পারে এবং মাদকের মতো অভিশাপ থেকে দূরে থাকতে পারে, এজন্য এমপি সাহেবের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর