1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত
  1. ৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪, কর্তৃক ৯৬ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ মাদক কারবরি মোঃ রাজা মোল্লা(৩৪) গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ২৯ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ২১.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাস্থ ঢালী ভবনের বিপরীতে গফরগাঁও হতে ভালুকাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মিনি কাভার্ড ভ্যান সহ ড্রাইভারকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চালক বেশে মাদককারবারি মোঃ রাজা মোল্লা(৩৪), থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যানের মধ্যে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে ও দেখানো মতে মিনি কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৯৬ (ছিয়ানব্বই) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করতঃ বহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৯,২০,০০০/-(উনিশ লক্ষ বিশ হাজার) টাকা।

ময়মনসিংহ জেলার ভালুকা থানায় ধৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ মাদক কারবারি কে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর