1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

10/22, 7:57 PM] আবুল কালাম আজাদ সাংবাদিক: আত্মহত্যা করা তরুণীকে মর্গে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সাংবাদিক: আত্মহত্যা করা তরুণীকে মর্গে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

[10/22, 7:57 PM] আবুল কালাম আজাদ সাংবাদিক: আত্মহত্যা করা তরুণীকে মর্গে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আত্মহত্যা করা এক তরুণীকে ধর্ষণের ঘটনায় আবু সাইদ (১৯) নামে এক ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) রাতে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আবু সাইদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে হালুয়াঘাট থানায় মরদেহ আনা-নেওয়ার কাজে নিযুক্ত ছিল।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে হাসপাতালের লাশ কাটা ঘরে এ ভয়াবহ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত শেষে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, গত রবিবার রাতে হালুয়াঘাট উপজেলায় ২০ বছর বয়সী এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় এবং সোমবার সকালে সেটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, “ডোম আবু সাইদ ও তার এক সহকারী মরদেহটি মর্গে রেখে চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার ফিরে এসে চাবি নিয়ে মর্গে ঢোকে এবং মৃত তরুণীকে ধর্ষণ করে। পরে কর্তব্যরত ডোম ঘটনাটি টের পেয়ে চিকিৎসককে খবর দেয়। ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলে।”

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, আবু সাইদ জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালজুড়ে চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অনেকেই এমন অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
[10/26, 1:11 AM] +880 1749-054424: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)
চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সমন্বয় সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ২৪ আগস্ট শুক্রবার বাগীশিক কেন্দ্রীয় সংসদ অডিটোরিয়ামে বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাথে উত্তর জেলাধীন সকল উপজেলা সংসদের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বাগীশিক চট্টগ্রাম উত্তর সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাস্টার শিবু কুমার দাশ, সহসভাপতি বিপ্লব পাল চৌধুরী, মাস্টার স্বপন সাহা, সুব্রত কুমার নাথ, সবুজ পাল, ত্রিদীপ সাহা, ছোটন দাশ, উজ্জ্বল ভৌমিক, সুভাষ চক্রবর্তী, সৈকত দেবনাথ, সঞ্জয় চৌধুরী, উজ্জ্বল চন্দ্র নাথ, রুপন দাশ, পুলক ভট্টাচার্য সুজয়, প্রিয়ম দে, ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন মহাজন, হাটহাজারী উপজেলা সংসদেন সভাপতি চন্দন নাথ, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণব, মিরসরাই উপজেলা সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দে, রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক বাদল কান্তি নাথ, রাউজান উপজেলা সংসদের আহ্বায়ক বিটু কান্তি দে, সীতাকুণ্ড উপজেলা সংসদের সহসভাপতি অমর কান্তি শীল।

আরো উপস্থিত ছিলেন শেখর ঘোষ আপন, নৃপেন আচার্য, এড. কৃষ্ণ প্রসাদ নাথ, বাদল কান্তি নাথ, বাসব দেব, রিপন কান্তি শীল, রুবেল বিশ্বাস, বিজল কান্তি নাথ, সাগর দাশ প্রমুখ।

সভায় বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনে কর্মপরিকল্পনা, গীতা স্কুল ও সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনায় বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর