1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাবেক নেতাদের স্মরণে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যানসহ প্রয়াত ব্যক্তিদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১১টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিআইএর সাবেক প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রয়াতদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে থাকবে স্মরণসভা এবং পরবর্তী পর্বে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান। অনুষ্ঠানে প্রয়াত সাবেক নেতৃবৃন্দের কর্মজীবন, অবদান ও স্মৃতিচারণের পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে।
বিআইএর আয়োজিত এ স্মরণসভায় বীমা খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, প্রয়াতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর