1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

উত্তরায় সরকারি জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, তুরাগবাসীর বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

উত্তরা, ঢাকা

রাজধানীর উত্তরা তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের বউবাজার এলাকার ১০ নম্বর ব্রিজ সংলগ্ন সরকারি জমি, রাজউক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমি দখল করে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, “শহিদ” নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকার সরকারি জমি দখলে রেখে বিভিন্ন মানুষের কাছ থেকে দোকান ও নার্সারি তোলার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। কেউ প্রতিবাদ করলে হুমকি-ধমকি দেওয়া হয় বলেও তারা জানান।

ভুক্তভোগীদের দাবি, দখল হওয়া জমিগুলো রাজউক ও সিটি কর্পোরেশনের নামে থাকলেও কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে স্থাপনা তৈরি করে ভাড়া দেওয়া হচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।

তুরাগের সচেতন নাগরিকরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দখলকৃত সরকারি জমি উদ্ধার এবং চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে অভিযুক্ত “শহিদ”-এর বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তুরাগ থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজউক এবং ডিএনসিসির পক্ষ থেকেও বলা হয়েছে, সরকারি জমি দখলের বিষয়ে তারা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর