
মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
_নিজস্ব প্রতিবেদক, মিরপুর, ঢাকা:_
রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী জাহান মিষ্টি এমপি যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এ বি এম আব্দুর রাজ্জাক যুগ্ন আহবায়কঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল আলী।
বপবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী বলেন,
“দৈনিক মাতৃজগত পত্রিকা ২৩ তম বছর ধরে সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন করে আসছে। এই পত্রিকাটি সবসময় মেহনতি মানুষের কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে পত্রিকাটির একজন নিয়মিত পাঠক। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি করায় আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “আজকের এই অনুষ্ঠানটি ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। কারণ শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সাংবাদিকতা ও শিক্ষা একে অপরের পরিপূরক। সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।”
এসময় তিনি দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কলাকুশলীদের অভিনন্দন জানান এবং পত্রিকাটির দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধি, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২৩ তম বছর ধরে টিকে থাকা চাট্টিখানি কথা নয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দৈনিক মাতৃজগত আজ পাঠকের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করি, আগামীতেও তারা সত্য ও ন্যায়ের পক্ষে তাদের লেখনী অব্যাহত রাখবে।”
পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।