
*কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় আব্দুস সালাম সরকারকে অভিনন্দন*
_নিজস্ব প্রতিবেদক, উত্তরা:_
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় *জনাব আব্দুস সালাম সরকারকে* জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী *দেশনায়ক তারেক রহমান* এবং ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য, উত্তরার গণমানুষের প্রিয় নেতা *এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে* জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।
আব্দুস সালাম সরকার একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তার এই মনোনয়নে উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখানসহ ঢাকা-১৮ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, তার মতো একজন সৎ, যোগ্য ও মানবিক মানুষ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে আসায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও সহজ ও উন্নত হবে।
এ বিষয়ে আব্দুস সালাম সরকার বলেন, “আমাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এবং আমার রাজনৈতিক অভিভাবক ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। হাসপাতালে যাতে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা পায়, কোনো অনিয়ম-দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে আমি সজাগ থাকব।”