1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মোঃ ওয়াসিম রেজা
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

সিলেটের জাফলংয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

মোঃ ওয়াসিম রেজা

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন সিলেটের জাফলংয়ের জৈন্তা হিল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পেশাগত নীতি, আত্মমর্যাদা ও সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও মর্যাদাবান পেশা। নীতিনৈতিকতা বজায় রেখে, সততা, আন্তরিকতা ও পেশার প্রতি একনিষ্ঠতা দিয়েই সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।

গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মাসুম রানা এবং কার্যকরী সভাপতি আশরাফুল আলম শরীফ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় এবং পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাফলং জয়ন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, সাপ্তাহিক বাওয়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান, কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী এবং সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান।

এছাড়া গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আল মামুন, উপদেষ্টা শাহনেওয়াজ তানভীর, সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুল হামিদ, হুমায়ুন কবির তালুকদার, হারিছুর রহমান শিপলু, মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ তাইজুল, সুজন আহমেদ, ইসমাইল হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান, জাকির হোসেন, আব্দুল হাকিম, জাহিদ হাসান, জাকারিয়া সিকদার, কামরুল হাসান রনি, মোসাঃ মুন্নি আক্তার, ওয়াসিম রেজা, সুলতানা সরকার, মুক্তারিনা, হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও বনভোজন শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর