1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

২রা সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ইং
স্হান- ইসলামী ব‍্যাংক হাসপাতাল,
কাকরাইল।

১ সেপ্টেম্বর ২০২৫, রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ কার্যালয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বৈঠক শেষে ফেরার পথে বিজয়নগর এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
ঘটনার পরপরই তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের বর্বরোচিত হামলা একটি গভীর চক্রান্তের অংশ। আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রও এর পেছনে থাকতে পারে। সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

আজ বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে খন্দকার লুৎফর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর