1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তম জন্মবার্ষিকী ৮ই সেপ্টেম্বর সোমবার

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তম জন্মবার্ষিকী ৮ই সেপ্টেম্বর সোমবার

 

আইবিএননিউজ ঃআওয়ামীলীগের মূল প্রতিষ্ঠাতা , পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী , গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তম জন্ম বার্ষিকী ৮ই সেপ্টেম্বর ২০২৫,সোমবার ।হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তমল জন্ম বার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদার সাথে পালন করবে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠন বিশেষ মর্যাদার সাথে দিবসটি পালন করবে। এছাড়াও প্রবাসে যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, বংগবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পরিষদ,জাতীয় চার নেতা পরিষদ, প্রবাসী বাঙালি সমাজকল্যান পরিষদ, ‘বনলতা’ শিল্পী-সাহিত্যিক -সাংবাদিক গোষ্ঠী, শিরি শিশু সাহিত্য কেন্দ্র নিউইয়র্ক শাখা এবং আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিন ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ৮ই সেপ্টেম্বর ২০২৫,সোমবার বিকাল ৫টায় এর আলোচনা সভার মাদ্ধমে দিবসটি উদযাপন করবে। খবর বাপসনিউজ।উল্লেখ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক পিতা হিসাবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইংরেজি ১৮৯২ সনের ৮ই সেপ্টেম্বর পশ্চিম বাংলার মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার সর্বশেষ প্রধানমন্ত্রী (১৯৪৬-৪৭) এবং তদানীন্তন পাকিস্থানের এককালীন প্রধানমন্ত্রী (১৯৫৬-৫৭) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন তার সময়কার এক স্মরণীয় নেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং সাবেক ৫ বারের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বাণী প্রদান করবেন। দিবসটি পালনের জন্য যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর