1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মোঃ মনির মন্ডল,সাভার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬

মোঃ মনির মন্ডল,সাভার:
আশুলিয়ার মোজারমিল এলাকায় বিএনপি’র দুই গ্রুপে মারামারি ও সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ই সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় গ্রুপের অন্তত ছয় জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া জানান, ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেয়ানের অফিসে ভাঙচুর করা হয়। তবে বিএনপি’র অফিসে ভাঙচুর করা হয়েছে বলে প্রচার করে একটি পক্ষ। বাস্তবে সেখানে বিএনপি’র কোন অফিস নেই।

এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর