1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

বগুড়া ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিকা ও সাধারণ সম্পাদক এম,এ রাশেদ

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ

বগুড়া আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যের দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

‎কমিটিতে দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন টিক্কা সভাপতি, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এম.এ রাশেদ কে সাধারণ সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটির সদস্যদের ব্যক্তিগত তথ্য ও কার্যক্রম পর্যালোচনা করেন সাংবাদিক কারিমুল হাসান লিখন। গঠনের ৩০ কার্যদিবস পর তিনি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এবং ক্লাবের দাপ্তরিক পত্রে স্বাক্ষরের মাধ্যমে একমাস আগে গঠিত আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

‎নতুন কমিটির অন্য পদাধিকারীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: জাফিউল ইসলাম বাবু (আলোকিত বাংলাদেশ) সহ-সভাপতি: রাকিবুল ইসলাম (নয়াদিগন্ত), আনোয়ার হোসেন (এনপিবি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আকতারুল আলম তিনু (চিফ টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান (নিউজ এবিটিভি ডট কম), হাবিব হাসান মোহন (মানবজমিন) সহ সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন (চ্যানেল টেন) দপ্তর সম্পাদক: নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন) প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুঞ্জুরুল ইসলাম (স্বাধীন ভোর) কার্যনির্বাহী সদস্য: এস.এম. আরিফুল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), সোহেল রানা (কলম সৈনিক), নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), শামীম আহমেদ সুজন (মাতৃজগত) ও মাসুদ রানা (ডেইলি বগুড়া)

‎নবগঠিত কমিটি উপজেলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর