1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

চাঁদাবাজি মামলায় সাংবাদিক সমাজের ক্ষোভ, কামালের দাবি—‘সাজানো ষড়যন্ত্র’

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের একসময়ের জনপ্রিয় ফটো সাংবাদিক মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা রেকর্ড করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম জানান, সাইবার ট্রাইব্যুনালে একটি জিডির মতামত পাঠিয়েছিলেন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)। পরবর্তীতে ট্রাইব্যুনালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

এই মামলার বাদী ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও একসময়ের জাতীয় পার্টির প্রভাবশালী নেতা মনির চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থেই তিনি মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ফটো সাংবাদিক মোঃ কামাল হোসেন দাবি করেছেন, এটি একটি সাজানো ও হয়রানিমূলক মামলা। তিনি বলেন, “আমাকে ফাঁসাতে একটি গভীর ষড়যন্ত্র ও দীর্ঘদিনের পরিকল্পনা করা হয়েছে। বিভিন্নভাবে আমাকে টার্গেট করা হচ্ছে।”

এদিকে, ময়মনসিংহের সাংবাদিক নেতারা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, অতীতেও সাংবাদিকদের নামে ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছিল, কিন্তু সফল হয়নি— এবারও হবে না। দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা সতর্ক করেছেন, মামলা প্রত্যাহার না হলে ময়মনসিংহের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন।

সাংবাদিক সমাজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে কোনো সংবাদকর্মীকে বিপদে ফেলা না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর