1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

পঞ্চগড়ে এক বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা ও লাঞ্চিতের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের সামনে সড়কে
চিলাহাটি ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিকের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন, ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন, আহ্বায়ক াব্দুর রশিদ, চিলাহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল ইসলাম সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসী অবদান, কয়েকলাখ মানুষের আত্মত্যাগ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ সেই বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এসময় বক্তারা মুক্তিযোদ্ধা লাঞ্চনাকারী সোহেল মাহমুদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন। না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেন তারা।

এতে অংশগ্রহণ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এসএম সাহাদুল ইসলাম সহ চিলাহাটি ইউনিয়নের কয়েকহাজার সাধারন মানুষ।

উল্লেখ্য গত ০৬ অক্টোবর বর্তমান রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটির জেরে সোহেল মাহমুদ(৩৫) নামে এক যুবক ভাউলাগঞ্জ বাজারে ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা এসএম সাহাদুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারিরীক ভাবে লাঞ্চিত করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

.
কামাল উদ্দিন …….
পঞ্চগড়
0৯/১০/২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর