1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।

ওয়াদুদ ভুইয়া তাঁর বক্তব্যে বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে। এখনই সময় জনগণের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা জানার। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর