
বগুড়া-৭ আসনে জমাদানের শেষদিনে মোরশেদ
মিল্টনসহ ৪জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা——–
আরাফাত রহমান
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষদিনে বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ৪জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জামায়াতের মনোনীত প্রার্থী গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক। ২৯ডিসেম্বর সোমবার বিকেলে এক অনারম্বর পরিবেশ মধ্যদিয়ে ও হাজারো নেতাকর্মীদের পদচারণায় গাবতলীর ইউএনও ও সহকারি রিটার্ণিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট বেগম খালেদা জিয়া ও মোরশেদ মিল্টনের মনোনয়ন ফরম জমা দেয়া হয়। এ সময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি আশরাফ হোসেন, জুলফিকার
হায়দার গামা, এ্যাসিল্যান্ড আব্দুর রউফ, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির
সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ উপজেলা ও পৌর বিএনপির-অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএনপির হাই কমান্ডের নির্দেশে বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন
মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২৯.১২.২৫