
গ্রামের উন্নয়ন হবে শহরের মতো আলা উদ্দিন ডি,এম,শাহীন : কুমিল্লা
জেলার লাকসামের সংসদীয় আসন ৯ মুদাফফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলা উদ্দিন বলেছেন যে তিনি গ্রামের উন্নয়ন শহরের মতো করতে চান। তিনি বলেন, গ্রামের উন্নয়ন হবে শহরের মতো, দেশ এগিয়ে যাচ্ছে। আমি মুদাফফর গঞ্জ ইউনিয়নের সাধারণ জনগণের কল্যাণে তাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।আলা উদ্দিন বলেন, আমি এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, এতিমখানার উন্নয়নের কাজ করবো। এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করবো, রাস্তাঘাটের কাজ করবো। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াবো, তাদের কল্যাণে কাজ করবো।
তিনি আরও বলেন, “আমি এলাকার কৃষকদের পাশে দাঁড়াবো, তাদের কল্যাণে কাজ করবো। এলাকার সকল পেশায় শ্রেণীর মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। আমি আলা উদ্দিন এই মুদাফ্ফার গঞ্জ ইউনিয়নের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করবো।আলা উদ্দিন বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই। আমি চাই এই ইউনিয়নের আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই। যদি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা থাকে তাহলে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হবো