1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফয়জুর রহমান, ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

ফুলপুরে ফ্যামিলি কার্ড যাচাই-বাছাইয়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ ফয়জুর রহমান, ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা কার্যালয়ে ফ্যামিলি কার্ড যাচাই-বাছাই কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা আজ (৩০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

​আজ সকাল থেকেই উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার—এই দুই পদে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকৃত সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে এবং কার্ড তথ্য সঠিক ও নির্ভুলভাবে যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী ও যোগ্য প্রার্থীদেরই বাছাই করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।

​পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নিয়োগ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। নিয়োগ প্রক্রিয়া শেষে দ্রুতই নির্বাচিতদের মাঠপর্যায়ের কাজের মূল দায়িত্বে নিয়োজিত করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর