1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দক্ষিণখান থানা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ আবদুল্লাহ রাসেলের ইন্তেকাল* *ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

*দক্ষিণখান থানা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ আবদুল্লাহ রাসেলের ইন্তেকাল*
*ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন*

মোঃ সোহাগ মিয়া উত্তরা

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার বিশ্বস্ত সহযোদ্ধা, অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, দক্ষিণখান থানা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ আবদুল্লাহ রাসেল আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

আজ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ তারিখে তিনি না ফেরার দেশে চলে যান। তার এই আকস্মিক মৃত্যুর সংবাদে দক্ষিণখানসহ পুরো এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেখ আবদুল্লাহ রাসেল ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দক্ষিণখান থানা ছাত্রদল ও পরবর্তীতে যুবদলের সভাপতির দায়িত্ব পালনকালে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসার কারণে সব বয়সের মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় মুখ।

তার মৃত্যুতে শোক জানিয়ে সহযোদ্ধারা বলেন, “রাসেল ছিলেন নিবেদিতপ্রাণ একজন কর্মী। দলের সুসময়-দুঃসময়ে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

*জানাজা ও দাফন*
মরহুমের নামাজে জানাজা আজ জুমার নামাজের পর ফায়েদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

*শোক প্রকাশ*
এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মহান আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর