1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরা তুরাগে দিয়াবাড়ী তাড়ারটেক এলাকায় রাস্তা বন্ধের দাবি নিয়ে অপপ্রচারের অভিযোগ, মেজবা উদ্দিনের পক্ষে এলাকাবাসী, আমির হোসেনের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

*উত্তরা তুরাগে দিয়াবাড়ী তাড়ারটেক এলাকায় রাস্তা বন্ধের দাবি নিয়ে অপপ্রচারের অভিযোগ, মেজবা উদ্দিনের পক্ষে এলাকাবাসী, আমির হোসেনের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা তুরাগ থানাধীন দিয়াবাড়ী তাড়ারটেক এলাকায় সরকারি বরাদ্দের রাস্তা হওয়ার পর স্থানীয় বাসিন্দা মোঃ মেজবা উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তা বন্ধ করে ঘরবাড়ি নির্মাণ করার যে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ঘটনায় নলভোগ এলাকার মোঃ আমির হোসেনের বিরুদ্ধে সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগ এনে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন মেজবা উদ্দীন।

তাড়ারটেক এলাকার দীর্ঘদিনের রাস্তা চলমান অবস্থায় আছে। এলাকাবাসীর অভিযোগ হল নলভোগের বাসিন্দা মোঃ আমির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে মেজবা উদ্দিনের নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাস্তার বন্ধের কাজের সঙ্গে মেজবা উদ্দিনের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও তাকে জড়িয়ে বদনাম ছড়ানো হচ্ছে যাতে তার সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়।

এলাকাবাসীর পক্ষে অবস্থান
মেজবা উদ্দিনকে সমর্থন দিয়ে কথা বলেছেন তাড়ারটেকের একাধিক বাসিন্দা। মোঃ সজিব, মোঃ ইমন, মোঃ আমানুল্লাহ ও মিন্নাত আলী রুনা তাকে “নিরীহ ও সরল প্রকৃতির মানুষ” হিসেবে বর্ণনা করেন। তাদের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং এলাকায় কারো সঙ্গে তার বিরোধ নেই।

প্রতিবেশী শান্তা বলেন, “মেজবা ভাই খুব ভালো মানুষ। কারো সাথে ঝামেলা করে না। রাস্তার কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই। অথচ আমির উদ্দিন উদ্দেশ্যমূলকভাবে তার নামে বদনাম ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

আরেক বাসিন্দা অভিযোগ করে বলেন, অপপ্রচারকারী আমির হোসেন পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তাড়ারটেক এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান এক পাশেই মেজবাহ উদ্দিন এর বাড়ি অন্য পাশে আমির হোসেন জমি কিন্তু নানা বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিটি কয়েক প্লট ভিতরে আমির হোসেন নানাবাড়ি থেকে পাওয়া জমিতে চলাচলের রাস্তা রয়েছে। মেজবাউদ্দিনের তিন যুগ আগের করা বসতবাড়ি অবৈধভাবে ভেঙ্গে জমি দখল করে সেখান দিয়ে রাস্তা তৈরীর পায়তারা করতেছে আমির হোসেন ও তার সহযোগীরা।

 

এই অপপ্রচারের প্রেক্ষিতে রাতে মেজবা উদ্দিন তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক শান্তি বিনষ্ট এবং একজন নিরপরাধ ব্যক্তির সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে তুরাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আমানুল্লাহ ভূঁইয়া বলেন, “আমি যখন মেম্বার ছিলাম তখনই তাড়ারটেক রাস্তার কাজ করেছিলাম।

উভয় পক্ষের বক্তব্য ও এলাকার দাবি
এই প্রতিবেদনের জন্য অভিযুক্ত মোঃ আমির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন।

তারা আরও বলেন, সরকারি উন্নয়ন কাজ নিয়ে রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে হয়রানি করা হলে তা এলাকার উন্নয়নকেই বাধাগ্রস্ত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর