1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে বিভাগীয় কমিশনার হাসপাতাল পরিদর্শন উন্নয়ন প্রকল্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর সংবাদ দাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

ফুলপুরে বিভাগীয় কমিশনার হাসপাতাল পরিদর্শন উন্নয়ন প্রকল্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর সংবাদ দাতা

ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী সরকারি সফর সম্পন্ন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবির। সফরকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, জেনারেটর ও ফ্যান বিতরণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং সবুজ ফুলপুর গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

​ সকালে বিভাগীয় কমিশনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌরসভা থেকে সংগৃহীত ও বরাদ্দকৃত রোগীর চিকিৎসাসেবার সুবিধার্থে একটি জেনারেটর এবং ১০টি সিলিং ফ্যান বিতরণের উদ্বোধন করেন তিনি। এসময় পৌরসভার আমুয়াকান্দায় নির্মিত শহীদ সাইফুল চত্বর’ ও নতুন বাস-বে উদ্বোধন করেন।

​উদ্বোধনী কার্যক্রম শেষে তিনি ভাইটকান্দি ইউনিয়নের শ্যামপুর ইউনিট বিলে যান এবং সেখানে ফলজ ও বনজ চারা রোপণ করে ‘সবুজ ফুলপুর’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​পরবর্তীতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের দেওয়া নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি ফুলপুর থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ফুলপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলার কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং পৌরসভায় স্থানীয় নিবন্ধিত ৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা ও নগত অর্থ প্রদান করেন।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর