
দিয়াবাড়ি তুরাগ নদীতে বিএনপির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি
প্রধান অতিথি রুহুল কবির রিজভী: “নদী বাঁচলে মানুষ বাঁচবে
মোঃ সোহাগ মিয়া উত্তরা
পরিবেশ রক্ষা ও জলজ প্রাণিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মিরপুর দিয়াবাড়ি তুরাগ নদীতে বিশাল মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব *অ্যাডভোকেট রুহুল কবির রিজভী*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব *হাবিব-উন-নবী খান সোহেল* এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব *হাজী মোঃ মোস্তফা জামান*। অনুষ্ঠানে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন হাজী মোঃ মোস্তফা জামান।
হাজী মোঃ মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, তুরাগ নদী ঢাকার উত্তরাঞ্চলের প্রাণ। নদী দূষণ রোধ করে মাছের প্রজনন ক্ষেত্র ফিরিয়ে আনতে পারলেই নগরবাসী সুফল পাবে। তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণকে নদী রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল আহ্বায়ক, কাউন্সিলর পদপ্রার্থী *হাজী মোঃ চান মিয়া ব্যাপারী* এবং ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি *মোঃ সোহেল রানা*।
আজ সকালে দিয়াবাড়ি তুরাগ নদীর তীরে বিভিন্ন প্রজাতির লাখো মৎস্য পোনা নদীতে অবমুক্ত করা হয়। নেতৃবৃন্দ নিজ হাতে পোনা ছেড়ে পরিবেশবান্ধব এই উদ্যোগের সূচনা করেন। স্থানীয় জেলে, ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য উৎপাদন বাড়ানো এবং জনসচেতনতা সৃষ্টিই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।