
সমবায় আন্দোলনে বিএনপির জাতীয়তাবাদী সমবায় দলে নিবেদিত প্রাণ।
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার সঙ্গে দেশের সাধারণ মানুষ ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, শ্রমজীবী ও সমবায় ভিত্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে জাতীয়তাবাদী সমবায়দল। সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী আদর্শ ও গণমুখী রাজনৈতিক দর্শনের সঙ্গে সমবায় আন্দোলনের ধারণাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, টাঙ্গাইল জেলার সভাপতি ও মালয়েশিয়া সমবায় দলের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান টাঙ্গাইল জেলা তথা সমগ্র বাংলাদেশ সহ বহির্বিশ্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্র কমিটির সভাপতি আফরোজা বেগম জ্যোতি এমপি (সাবেক)হাত ধরে সমবায়ের ধারাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
জাতীয়তাবাদী সমবায় দলের মূল গুরুত্ব হলো সমবায় ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার সমন্বয়ে ঘটানো। কৃষি ,ক্ষুদ্র ব্যবসা ,মৎস্য ,ক্ষুদ্র উদ্যোক্তা কর্মসংস্থান এবং স্থানীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে সমবায় পদ্ধতি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
বিএনপি’র রাজনৈতিক দর্শনের সঙ্গে প্রতিষ্ঠাকালীন দর্শনে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা, উৎপাদন মুখী কর্মকাণ্ড এবং জনগণের অংশগ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এই দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদী সমবায় দলের কার্যক্রম কে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার করে জাতীয়তাবাদী সমবায় দল দেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। কারণ একটাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, মরহুমা বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও দেশ নায়ক তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা।