1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩

​মোঃ কামরুল ইসলাম খান, ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৩

​মোঃ কামরুল ইসলাম খান, ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:

​ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ঘটনায় দায়ের করা অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ যুবক মো. রাশেদুল ইসলাম (১৯)-এর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় ও পরনের পোশাক উদ্ধার করা হয়েছে।
​রবিবার (৬ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্য ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড গ্রামের জসিম উদ্দিন (২৪), রফিক ওরফে রফিদ (২৮) ও মোজাম্মেল (২৭)।
​পুলিশ জানায়, গ্রেফতার জসিম উদ্দিনের স্বীকারোক্তি ও দেখানো তথ্যের ভিত্তিতে নিখোঁজ রাশেদুল ইসলামের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশ, প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেহাবশেষের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ডিএনএ আলামত সংগ্রহ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
​এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, গত ২৫ আগস্ট অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দণ্ডবিধির ৩৬৪ ও ৩৮৫ ধারায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৭)
​তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর