
ফুলপুরে রূপসী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) সংবাদ দাতা
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সুসংগঠিত মিছিল সহকারে যোগ দেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
ফুলপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনটির সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকুনুজ্জামান রোকন সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজ্জাম্মেল হক রুবেল।
সম্মেলনে বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায় পর্যন্ত দলের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।