1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ  হাজী মোঃ চান মিয়া বেপারীর 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ  হাজী মোঃ চান মিয়া বেপারীর

মোঃ সোহাগ মিয়া উত্তরা

তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চান মিয়া বেপারীর কৃতজ্ঞতা*

*ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬:*
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চান মিয়া বেপারী।

এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যে যোগ্য নেতৃত্বকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তা ঢাকা-১৮ বাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

হাজী মো. চান মিয়া বেপারী আরও বলেন, এস এম জাহাঙ্গীর হোসেন ভাই দীর্ঘদিন ধরে তুরাগ, উত্তরা ও বিমানবন্দর এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর ও জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তি এলাকার লোডশেডিং, গ্যাস সংকট ও জ্বালানি নিরাপত্তা সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, ঢাকা-১৮ আসন একটি শিল্প ও বাণিজ্য বহুল এলাকা। এখানে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানার বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা অনেক। জাহাঙ্গীর ভাই কমিটির সদস্য হওয়ায় এলাকার শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমস্যাগুলো এখন সরাসরি নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।

বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করার কারণেই দল আজ আরও শক্তিশালী হচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার যে জনবান্ধব রাজনীতির বার্তা দিল, তার জন্য আমরা কৃতজ্ঞ।

শেষে হাজী মো. চান মিয়া বেপারী ঢাকা-১৮ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে জাহাঙ্গীর ভাইয়ের হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর