1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ আব্দুর রহমান  বুলুর 

মোঃ সোহাগ রহমান উত্তরা 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ আব্দুর রহমান  বুলুর

মোঃ সোহাগ রহমান উত্তরা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও ঢাকা-১৮ আসনের উন্নয়নের কথা বিবেচনা করে এস এম জাহাঙ্গীর হোসেনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটিতে দায়িত্ব দেওয়া একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

আব্দুর রহমান বুলু বলেন, “এস এম জাহাঙ্গীর হোসেন ভাই দীর্ঘদিন ধরে তুরাগ, উত্তরা ও খিলক্ষেত এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তির ফলে ঢাকা-১৮ আসনসহ রাজধানীর উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সংকট নিরসন এবং জ্বালানি খাতের আধুনিকায়নে নতুন গতি আসবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তরুণ ও কর্মঠ জনপ্রতিনিধিদের মূল্যায়ন করে যেভাবে দায়িত্ব দিচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই আস্থার প্রতিদান হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন ভাই এলাকার উন্নয়নে আরও নিবেদিতভাবে কাজ করবেন।

তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পক্ষ থেকে আব্দুর রহমান বুলু নতুন দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্যের সাফল্য কামনা করেন এবং এলাকার ক্রীড়া, শিক্ষা ও সামাজিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এলাকায় পরিচ্ছন্ন রাজনীতি ও গণমানুষের উন্নয়নে কাজ করার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। সবাই আশা করছেন তার নেতৃত্বে ঢাকা-১৮ আসন একটি আধুনিক ও জ্বালানি নিরাপদ মডেল আসন হিসেবে গড়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর