1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মোঃ আখতার হোসেন 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মোঃ আখতার হোসেন

মোঃ সোহাগ মিয়া উত্তরা

ঢাকা-১৮ আসনের জনপ্রিয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভাটুলিয়া ও নয়ানীচালা ইউনিট বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভাটুলিয়া ও নয়ানীচালা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন বলেন, “জনবান্ধব ও কর্মঠ নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে এত গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার মাধ্যমে ঢাকা-১৮ বাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীর ভাই সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় এলাকার লোডশেডিং, গ্যাস সংকট ও উন্নয়ন সমস্যাগুলো আরও দ্রুত সমাধান হবে বলে আমরা আশাবাদী।”

*কমিটিতে দায়িত্ব পেয়ে গর্বিত এলাকাবাসী*
এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের একজন তৃণমূল থেকে উঠে আসা নেতা। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তার ভূমিকার কারণে তিনি সর্বমহলে প্রশংসিত। এবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে জায়গা পাওয়ায় ভাটুলিয়া, নয়ানীচালা সহ ঢাকা-১৮ এর সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের মাঝে আনন্দের বন্যা বইছে।

বিবৃতিতে মোঃ আখতার হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি জাহাঙ্গীর ভাই তার অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সাথে ঢাকা-১৮ এর মানুষের ভাগ্য উন্নয়নেও তিনি নিরলস কাজ করে যাবেন।”

*নেতাকর্মীদের প্রতিক্রিয়া*
খবরটি ছড়িয়ে পড়তেই ভাটুলিয়া ও নয়ানীচালা ইউনিট বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন। তারা বলেন, “যোগ্য মানুষ সঠিক জায়গায় গেছে। প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”

এসময় নেতৃবৃন্দ এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাহাঙ্গীর হোসেনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর