1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

*উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা তুরাগের রানাভোলা কাউন্সিলর মাঠে জমকালো আয়োজনে মিনিবার ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার বিকালে তুরাগ থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই উদ্বোধনী খেলার আয়োজন করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চাঁন মিয়া বেপারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল সালাম।

*বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:*
– সানজিদ মাহমুদ সুমন, সদস্য সচিব, শ্রমিক দল, তুরাগ থানা
– গোলাম রহমান সজল, সভাপতি, তুরাগ থানা ছাত্রদল
– আব্দুর রহমান ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তর

*আমন্ত্রিত অতিথি:* মোহাম্মদ সফিক শেখ, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, তুরাগ থানা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মাহিন, সাব্বির, ফাহিম ও রবিউল। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ড্র
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রানাভোলা একাদশ ও শুক্রভাঙ্গা একাদশ। রোমাঞ্চকর এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ বাবু।

চাঁন মিয়া বেপারীর বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ চাঁন মিয়া বেপারী বলেন, “৫৩ নং ওয়ার্ডে কোনো মাদক, কোনো চাঁদাবাজি চলবে না। আপনারা মাদক ছেড়ে দিন, ভালো হয়ে যান। আমি যদি কাউন্সিলর হই, ৫৩ নং ওয়ার্ডকে একটি মডেল আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে সেবা করব। আর যদি না দেয়, তবুও আমি ৫৩ নং ওয়ার্ডবাসিকে সেবা করে যাব যতদিন বেঁচে থাকি।”

যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগী হও। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’। খেলাধুলার মাধ্যমেই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর